ব্যবহারের নিয়মাবলী (Usage Rules)
ChuktiBD প্ল্যাটফর্মে চুক্তিপত্র তৈরির ধাপসমূহ এবং প্ল্যাটফর্ম ব্যবহারের সঠিক নিয়ম নিচে বিস্তারিত বর্ণনা করা হলো:
১. ক্যাটাগরি এবং ফর্ম নির্বাচন
প্রথমে আপনার প্রয়োজনীয় চুক্তির ধরন অনুযায়ী (যেমন: জমি ক্রয়-বিক্রয়, গাড়ি বিক্রয়, বাড়ি ভাড়া ইত্যাদি) ক্যাটাগরি সিলেক্ট করে সঠিক ফর্মটি ওপেন করুন।
২. নিখুঁত তথ্য প্রদান
ফর্মে চাওয়া প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, সাক্ষীগণের নাম, এনআইডি নম্বর এবং চুক্তির নির্দিষ্ট শর্তাদি ও টাকার পরিমাণ নির্ভুলভাবে পূরণ করুন।
৩. প্রিভিউ এবং পেমেন্ট
ফর্ম পূরণ শেষে সাবমিট বাটনে ক্লিক করুন। সব তথ্য সঠিক থাকলে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত চার্জ পে করুন।
৪. প্রিন্ট ও ডাউনলোড
পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনি সরাসরি পিডিএফ ডাউনলোড করতে পারবেন অথবা উপযুক্ত স্ট্যাম্প কাগজে প্রিন্ট করে নিতে পারবেন।